স্টাফ রিপোর্টারঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ টঙ্গীর জাভান হোটেল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছেন। একই সঙ্গে নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে টঙ্গীর আমতলী এলাকায় হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে হোটেলটির গণমাধ্যম সমন্বয়ক আনিসুল হক আনসারী লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু ফেসবুক পেজে আমাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে একটি ভিডিও প্রচার করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে ভিডিওটি আমাদের হোটেলের নয় বলে আমরা নিশ্চিত হয়েছি। এটি বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচারের কারণে আমাদের প্রতিষ্ঠান, কর্মী এবং গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত আমাদের হোটেল পরিদর্শন ও মনিটরিং করে আসছে।
এসময় হোটেলটির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।