মনসাদের প্রযোজনায় সোহেল খানের গান ‘মধু ও মধু রে’

Spread the love

মো আবদুল করিম সোহাগ, ঢাকা

এফডিসিতে চিত্রায়ণ সম্পন্ন হয়েছে গীতিকার সোহেল খানের লেখা নতুন গান ‘মধু ও মধু রে’। গানটির সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ। কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ ও পুস্পিতা।

গানটি প্রযোজনা করেছে মনসাদ, প্রকাশ করবে এম এন ডি মিউজিক লেভেল থেকে। ভিডিওটি পরিচালনা করেছেন সালমান আহমেদ সোহাগ।

ভিডিওতে অভিনয় করেছেন শোয়েক আক্তার শান্ত ও লামহা। গানটির শুটিং হয়েছে ঢাকার এফডিসিতে।

গীতিকার সোহেল খান বলেন, “এই গানটা পুরোপুরি মিষ্টি প্রেমের অনুভূতি নিয়ে লেখা। শব্দের ভেতরে যে ভালোবাসার মাধুর্য আছে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। মনসাদের সহায়তায় গানটি খুব যত্ন নিয়ে নির্মিত হয়েছে।”

সুরকার ও গায়ক আকাশ মাহমুদ বলেন, “সোহেল ভাইয়ের লেখা সবসময়েই অন্যরকম আবেগ ছুঁয়ে যায়। চেষ্টা করেছি সুর ও সংগীতে সেই আবেগ ধরে রাখতে। আশা করি শ্রোতারা গানটিতে নতুন স্বাদ পাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *