গাজীপুর প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে টঙ্গী এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর – ৬ আসেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক সভাপতি সরাফত হোসেন, পূর্ব থানা বিএনপির সাবেক আহবায়ক ইসমাইল সিকদার বসু, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, পর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান , টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ,গাজীপুর মহানগর যুবদল নেতা সৌমিক সরকার, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল, বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সরকার, বিএনপি নেতা আমিনুল ইসলাম লিটু, বিএম শামীম, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন,যুবদল নেতা অভি দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি সালাহউদ্দিন সরকার বলেন, ১৯৭৫ সালের এই দিনে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতা রক্ষার জন্য সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে যে গণআন্দোলন গড়ে তুলেছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এই দিনটি শুধু বিপ্লবের প্রতীক নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি নেতাকর্মীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।
সালাহউদ্দিন সরকার বলেন, আগামী ৭ নভেম্বর সারা দেশে বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের আদর্শে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।
প্রস্তুতি সভা শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন।