গাজীপুর-৬ আসনে বিএনপি’র প্রার্থী প্রভাষক বশির উদ্দিনের প্রচারণায় প্রাণচাঞ্চল্য আনছেন রাতুল সিকদার

Spread the love

মাহবুব জিলানী, টঙ্গী

গাজীপুর-৬ (টঙ্গী -গাছা- পূবাইল) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিনের পক্ষে নির্বাচনী মাঠে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তরুণ ছাত্রদল নেতা রাতুল সিকদার অমি। দলীয় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ব্যাপক জনসংযোগ, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা ও পথসভা পরিচালনা করছেন।

রাজ পথে দুঃসময়ের পরিচিত মুখ গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার অন্তগত ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি রাতুল সিকদার অমি।

রাতুল সিকদার অমি জানান, প্রভাষক বশির উদ্দিন একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় নেতা। দীর্ঘদিন ধরে তিনি দলের দুঃসময়ে পাশে থেকেছেন এবং জনগণের আস্থা অর্জন করেছেন। তাই গাজীপুর-৬ আসনের সর্বস্তরের জনগণ বিএনপি’র এই ত্যাগী নেতাকে প্রার্থী হিসেবে দেখতে চান।

এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বলেন, রাতুল সিকদার অমি তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। তার নেতৃত্বে কর্মীরা নতুন করে মাঠে নেমেছেন। এলাকায় নিয়মিত গণসংযোগ, জনসচেতনতামূলক প্রচারণার মাধ্যমে বশির উদ্দিনের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে।

তৃণমূলের একাধিক নেতার ভাষায়, “প্রভাষক বশির উদ্দিনের পক্ষে রাতুল সিকদার অমির এই নিরলস পরিশ্রম দলের ভবিষ্যৎ নেতৃত্বে নতুন দিক নির্দেশনা দেবে। তিনি দলের তরুণ প্রজন্মকে সংগঠিত করে একটি শক্তিশালী নির্বাচনী পরিবেশ তৈরি করছেন।”

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। এই আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী প্রভাষক বশির উদ্দিনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর সেই প্রচারণাকে আরও গতিশীল করতে নিরলসভাবে কাজ করছেন ছাত্রদল নেতা রাতুল সিকদার অমি ও তার সহযোদ্ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *