‎পিআর সহ ৫দফা দাবিতে নওগাঁয় জামায়াতের স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁ
‎
‎বাংলাদেশ জামায়ােত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫দফা দাবিতে নওগাঁ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

‎রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব এর সভাপতিত্বে, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী  এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম, জেলা সহকারী সেক্রেটারী নাজমুল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারী ও শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, জেলা সহকারী সেক্রেটারী ও সাবেক জেলা শিবিরের সভাপতি মাওঃ মারুফ আহমেদ, জেলা অফিস সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির ও নওগাঁ জেলা শিবিরের সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম।

উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানিয়ে উক্ত স্মারকলিপি প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *