সিংড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Spread the love

মো: সাকিব হোসাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল হক হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শিবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, সহ-সভাপতি রাকিব হাসান, দপ্তর সম্পাদক মিফতাহুল ইসলাম শাইক, ক্রীড়া সম্পাদক রাহুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিমেল, শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জুবায়েদ হোসেন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *