নওগাঁতে ৫দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁ


‎
‎বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে নভেম্বরে গনভোটসহ ৫দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় স্থানীয় জেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তাজের মোড় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
‎
‎মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম, বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য নওগাঁ-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম, নওগাঁ জেলা শিবিরের সভাপতি আব্দুর রাকিব।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ নাসির উদ্দীন।
‎প্রধান অতিথি তার বক্তব্যে উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন নভেম্বরে গনভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪ দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তাগন ৫দফা দাবির সপক্ষে যৌক্তিক পর্যালোচনা তুলে ধরে বক্তব্য রাখেন এবং ৫দফা কর্মসূচী বাস্তবায়নের পর নির্বাচনের দাবী করেন।
‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *