গাজীপুরে শিশু ধর্ষণকারীদের মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন

Spread the love

স্টাফ রিপোর্টার

গাজীপুরে শিশু ধর্ষণকারীদের মৃত্যু দন্ড ও আতাউর রহমানকে হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে গাজীপুর সচেতন নাগরীক সমাজের নেতৃবৃন্দ।

মঙ্গলবার ২১ অক্টোবর বেলা এগারোটায় গাজীপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গনে মানববন্ধনে বক্তারা কালিয়াকৈর উপজেলার ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে কৌশলে অপহরণ করে তুলে নিয়ে পাশবিক নির্যাতন ও গণ ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দাবি করেন। আজকের এ সভ্য সমাজে নারী ও শিশুরা কতটা অনিরাপদ সেটাই স্পষ্ট হয়ে উঠেছে গাজীপুরের এ ঘটনায়। এসময় বক্তারা বাংলাদেশ হিন্দুত্ববাদ ইসকনের কার্যক্রমকে নিষিদ্ধ করার দাবি করেন। গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিডি পুলিশের ভেরিফাইড ফেসবুক পেইজে ধর্ষণের শিকার শিশুর সাথে ধর্ষকের প্রেমের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করার কারণে সচেতন সাধারণ মানুষ এবং মানববন্ধনকারীরা ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া শিশুকে ফরেনসিক পরিক্ষার নামে হয়রানির অভিযোগ করেন তদন্তকারী কর্মকর্তা মো: মনিরুজ্জামানের বিরুদ্ধে। মানববন্ধনে নেতৃত্বদানকারী মোঃ আতাউর রহমান বিক্রমপুরী, মুফতি, মোঃ শফিকুল ইসলাম অবিলম্বে সাজা কার্যকর করারও দাবি জানান।

ইতিমধ্যে শিশু ধর্ষণের ঘটনায় মুল হোতা সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিষয়ে তদন্ত করছে বলেও জানাযায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *