ডেস্ক রিপোর্টঃ
গাজীপুর মহানগরের কাশিমপুরে বৈষম্য বিরোধী (জুলাই/আগস্ট-২৪) ছাত্র আন্দোলনের মামলায় মনির হোসেন (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) রাত সোয়া ১২ টায় মাধবপুর তেঁতুল তলা তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, মনির হোসেন (৩৭) গাজীপুর মহানগরের কাশিমপুরের মাধবপুর এলাকার রজব আলী মোল্লার পুত্র ২০২৪ ইং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুরের চক্রবর্তী এলাকায় নাশকতার অভিযোগে তার নামে মামলা হয়। মামলা নং-২৩, তারিখঃ ২৬-১০-২০২৪।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান মনির হোসেন কাশিমপুর ১নং ওয়ার্ড গাজীপুর মহানগর যুবলীগের সক্রীয় সদস্য এবং তদন্তপ্রাপ্ত আসামী। ২০২৪ ইং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
আজ ২২-১০-২০২৫ ইং, বুধবার রাত সোয়া ১২ টায় তাকে গ্রেফতার করে দুপুর সাড়ে ১২ টায় আদালতে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।