আফগানিস্তানের দেওয়া ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে ভরাডুবির শিকার হলো বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৯৩ রানেই অলআউট হয় টাইগাররা। ফলাফল ২০০ রানের বিশাল হার। বাংলাদেশের ব্যাটিংয়ে একমাত্র ভরসা ছিলেন সাইফ হাসান। তিনি খেলেছেন ৫৪ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস । তবে তাকে বাদ দিলে বাকি ১০ ব্যাটার মিলে করতে পেরেছেন মাত্র ৪৫ রান। অতিরিক্ত রান থেকেও এসেছে ৫।
বাংলাদেশের ইনিংস এক নজরে
সাইফ হাসান – ৪৩ (৫৪)
নাইম শেখ – ৭ (২৪)
নাজমুল হোসেন শান্ত – ৩ (১৬)
মেহেদী হাসান মিরাজ – ৬ (৭)
শামীম হোসেন – ০ (১)
নুরুল হাসান সোহান – ২ (৬)
রিশাদ হোসেন – ৪ (৭)
তানভির ইসলাম – ৫ (৩)
হাসান মাহমুদ – ৯ (২৩)
নাহিদ রানা – ২ (৯)
এক্সট্রা – ৫
সাইফ হাসান ছাড়া দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি কোন ব্যাটার।
ব্যাটারদের এমন ধারাবাহিক ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে আরেকটি লজ্জাজনক হারের স্বাক্ষর রাখল বাংলাদেশ ক্রিকেট দল। সেই সুবাদে আফগানিস্তানের সাথে ধবোলধুলাই হয়ে সিরিজে ১৬ কলা পুর্ণ করলো বাংলাদেশ।
✍️ মো: সাকিব হোসাইন