Spread the love

ধানের শীষ বিজয়ের আহ্বান গাজীপুর-২ আসনে ঐক্যের ডাক, শওকত হোসেন সরকার

শাহিনুর ইসলাম শাহিন

গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শওকত হোসেন সরকার। শনিবার তার নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মঞ্জুরুল করিম রনি ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় শওকত হোসেন সরকার বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, গাজীপুর-২ আসনে ধানের শীষের জয় মানে হচ্ছে দেশের মানুষের মুক্তির জয়। তাই সবাই মিলে মাঠে নামতে হবে, ঘরে ঘরে গিয়ে জনগণের ভোট চাইতে হবে।সভায় উপস্থিত নেতারা একে অপরের হাতে হাত রেখে শপথ নেন— ধানের শীষের বিজয়ের জন্য সর্বাত্মকভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে ঐক্যের প্রতীকী প্রদর্শন হিসেবে স্লোগান তোলা হয়—
ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *