হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই শহীদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও হোসেনপুর পৌর প্রশাসক কাজী নাহিদ ইভা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট্য শিল্পপতি জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসান জিকু, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ন আহবায়ক আবু বাক্কার সিদ্দিক বাক্কার, উপজেলা দূর্নীতি দমন কমিটির সভাপতি এ বিএম চঞ্চল আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মানসুরুল হক রবিন, হোসেনপুর উপজেলা জামায়াতে আমীর আমিনুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিন ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাহিদুল ইসলাম শিহাব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনজুমান ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার এহছানুল হক, শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা তফাজ্জল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, তাতী দলের আহবায়ক মোঃ শামছুল আলম পারভেজ, ইসলামী আন্দোলনে সভাপতি কারীমুল্লা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।