হাদি হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

Spread the love

বিশেষ প্রতিনিধি, শাহিনুর ইসলাম শাহীনঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ডের সামনে হাদি হত্যার বিচার দাবিতে ছাত্র-জনতা সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হাদি হত্যার ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো দোষীদের বিরুদ্ধে কার্যকর বিচারিক ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলেন, বিচারহীনতার কারণে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে রাত ১০টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *