মো আবদুল করিম সোহাগ, ঢাকা
বাংলাদেশ অত্যন্ত মর্যাদা ও সাফল্যের সাথে অনুষ্ঠিত হলো সেনসেশন কনডম প্রেজেন্টস সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিবর্গ, যারা নিজ নিজ অর্জন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বনির্ভরতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সায়েফ নাসির, ম্যানেজিং ডিরেক্টর (এস এম সি)। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বনির্ভর মানুষই দেশের প্রকৃত সম্পদ। এ ধরনের উদ্যোগ অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক রাজু আলিম মহমুদ হাসান, হেড অব সেলস & মার্কেটিং, ঢাকা রেজেন্সি হোটেল & রিসোর্ট
তাঁরা স্বনির্ভরতার গুরুত্ব, তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বার্তা তুলে ধরেন। পুরো অনুষ্ঠানের শো ডিরেক্টর ছিলেন কাজী নাজমুল হাসান, চেয়ারম্যান (এম এন মাল্টিমিডিয়া) তাঁর অভিজ্ঞ পরিচালনা এবং এম এন মাল্টিমিডিয়া–এর সংগঠন দক্ষতায় অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়। ইভেন্টটি অর্গানাইজ করেছে এম এন মাল্টিমিডিয়া। এবারের Self Reliant Awards–এ বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়। সমাজে অবদান, পেশাগত দক্ষতা, উদ্যোক্তা মনোভাব এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য বিজয়ীরা সম্মাননা অর্জন করেন।
এ ধরনের উদ্যোগ বাংলাদেশের স্বনির্ভর তরুণ, উদ্যোক্তা, পেশাজীবী ও পরিশ্রমী মানুষের পথচলা আরও শক্তিশালী করবে—এমন প্রত্যাশা আয়োজকদের।