সেতু মৈত্রকে নওগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ

জিয়া সংসদ এর সভাপতি সেতু মৈত্রকে নওগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চায় ওয়ার্ডবাসী। তাই এলাকার ভোটার ও জনগণের জোর দাবি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। এলাকার একাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, ৪ নম্বর ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও অবহেলিত মানুষের বন্ধু এবং সুখে-দুঃখে যাকে কাছে পাওয়া যায় তিনি হলেন সেতু মৈত্র। নওগাঁ পৌরসভা নির্বাচনে এই সংগ্রামী নেতা ও সমাজসেবক সেতু মৈত্রকে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ।

৪ নম্বর ওয়ার্ডের সুপারিপট্টি এলাকার বাসিন্দা রানা রায় বলেন, সেতু মৈত্র গরিব, দুঃখী মানুষের পছন্দের ব্যক্তি। তিনি সব সময় উপকার করে থাকেন। বাটার মোড় এলাকার বাসিন্দা সোলেমান বলেন, সেতু ভাইকে সামাজিক কর্মকাণ্ডে সব সময় পাওয়া যায়। অসুস্থ থেকেও জনগণের খোঁজখবর রেখেছেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত না হয়েও নগদ অর্থ প্রদান করেছেন। আগামী নির্বাচনে মহান আল্লাহ তায়ালা যেন তাকে কাউন্সিলর নির্বাচিত করেন। খাস-নওগাঁ এলাকার বাসিন্দা মোমেনা বেগম বলেন, সেতু ভাই আমাদের মনের লোক, উনি আমাদের সব সময় খোঁজখবর নেন ওনার মতন ভালো মানুষ হয় না। আমাদের চাওয়া সেতু মৈত্রকে যেন জনগণ ভোট দিয়ে কাউন্সিলর বানায়।

এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী সেতু মৈত্র বলেন, ৪ নম্বর ওয়ার্ডের একজন ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময় জনগণের পাশে থেকে সুখে-দুঃখে তাদের সেবা করার চেষ্টা করছি। বিশ্ব মহামারি করোনা সংকটকালীন সময় সর্বস্তরের জনগণের পাশে ছিলাম। এলাকার ভোটার ও জনগণের জোর দাবি এবং এলাকার উন্নয়নের কথা চিন্তা করে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার চিন্তা করেছি। ছোটবেলা থেকেই এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের সেবা করার সুযোগ পেয়েছি। বৃহৎ পরিসরে এলাকার উন্নয়নের জন্য কাউন্সিলর পদে জয়যুক্ত হয়ে এই এলাকা রোল মডেল হিসেবে গড়ে তুলবো। এই কারণে সকলের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *