সান্তাহারে ধানের শীষের পক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁ

বগুড়ার-৩ নং আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আব্দুল মোহিত তালুকদারের ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে আদমদিঘী উপজেলার সান্তাহার পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাহেবপাড়া আদর্শ মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

৮নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম বাচ্চুর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভট্টু। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক স্বপন, ৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল মুকুল। এ সময় প্রধান অতিথি উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *