মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন আহমেদকে মর্যাদাপূর্ণ ‘মানবাধিকার পিস অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার রিভিউ সোসাইটি’র পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তার হাতে তুলে দেওয়া হয়।
অরাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন ‘বাংলাদেশ মানবাধিকার রিভিউ সোসাইটি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সাঈদ শাওন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
জনসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় জনাব শাহাবুদ্দিন আহমেদের এই অর্জনে বাহাদুরসাদী ইউনিয়নবাসীসহ বিভিন্ন মহলে আনন্দের বন্যা বইছে। আয়োজকরা তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তাঁর এই মহতী কর্মকাণ্ড দেশের ও জাতির অগ্রগতি এবং সমৃদ্ধির পথ উন্মোচনে আরও জোরালো ভূমিকা রাখবে।