সংবাদপত্র সমাজের আয়না ও সাংবাদিকরা জাতির বিবেক,দৈনিক বাংলা ভূমির নৌকা ভ্রমণে মহাপরিচালক খালেদা বেগম

Spread the love

​মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

মনোরম প্রাকৃতিক পরিবেশ ও আনন্দঘন আবহাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘দৈনিক বাংলা ভূমি’র ঐতিহ্যবাহী দিনব্যাপী বাৎসরিক নৌকা ভ্রমণ।

শনিবার (১২ সেপ্টেম্বর-২০২৬) কানাইয়াঘাট থেকে যাত্রা শুরু করে জলপথে নৌকাটি ৩০০ ফিট নীলা মার্কেটে পৌঁছায়। সেখানে অবস্থান ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন শেষে পুনরায় কানাইয়াঘাটে ফিরে আসার মাধ্যমে এই আনন্দ ভ্রমণের সফল সমাপ্তি ঘটে।

​অনুষ্ঠানের দিনব্যাপী সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ‘দৈনিক বাংলা ভূমি’র সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার। ​আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো: মামুনুর রশীদ এবং উপ-পরিচালক (বিজ্ঞাপন) মো: রাশেদুজ্জামান।

​প্রধান অতিথির বক্তব্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম বলেন, “সংবাদপত্র সমাজের আয়না ও সাংবাদিকরা জাতির বিবেক”। আমাদের দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং রুচিশীল বিনোদনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা চিরকালই অনস্বীকার্য। দৈনিক বাংলা ভূমি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি এমন নান্দনিক সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে কর্মীদের উদ্দীপনা ধরে রাখছে, যা অত্যন্ত প্রশংসনীয়। ​তিনি আরও বলেন, চলচ্চিত্র ও প্রকাশনা শিল্পকে সমৃদ্ধ করতে এবং সঠিক তথ্য প্রচারের মাধ্যমে দেশ গঠনে স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। গণমাধ্যম ও সরকারের প্রশাসনিক প্রকাশনা বিভাগের এই চমৎকার মেলবন্ধন আগামীতে দেশের সাংস্কৃতিক বিকাশকে আরও বেগবান করবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দৈনিক বাংলা ভূমি’র উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

​নৌকা ভ্রমণে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ​মো: আলমগীর হোসেন সম্পাদক দৈনিক মুক্ত বলাকা, ​মো: মজিবুর রহমান সাবেক সভাপতি গাজীপুর প্রেসক্লাব,​ মোঃ মনির হোসেন সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর প্রেসক্লাব,​ মো: রুহুল আমিন সবুজ সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর প্রেসক্লাব, মো: আমিনুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর প্রেসক্লাব,​ মো: আব্দুল ওয়াহাব রিঙ্কু সভাপতি গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব, ​মোসা: ফেরদৌসী বেগম সহকারী সম্পাদক দৈনিক বাংলা ভুমি, এম এ ফিরোজ লাভলু উপ-সম্পাদক দৈনিক বাংলা ভূমি,​ মো: হান্নান মোল্লা উপ-সম্পাদক দৈনিক বাংলা ভূমি, মো: ইব্রাহিম খন্দকার সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব (গাজীপুর জেলা শাখা),​ মো: হাজী কামাল সভাপতি মানব কল্যাণ প্রেসক্লাব গাজীপুর, ​মো: ইকবাল হোসেন জেলা প্রতিনিধি চ্যানেল ওয়ান, ​আবিদ হোসেন বুলবুল জেলা প্রতিনিধি দৈনিক সকালের সময়, ​মো: আতিকুল ইসলাম জেলা প্রতিনিধি মোহনা টিভি, মো: খসরু মৃধা, সভাপতি পুবাইল প্রেসক্লাবসহ গণমাধ্যম কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

​দৈনিক বাংলা ভূমি’র কলাকৌশলী, সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতিতে দিনটি এক মিলনমেলায় পরিণত হয়। মধ্যাহ্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারস্পরিক মতবিনিময় শেষে এক প্রীতিময় পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘটে।