শিক্ষার্থী মাইমুনা হত্যায় ফাঁসির দাবিতে মানববন্ধ।

Spread the love

উসমান ফারুক-স্টাফ রিপোর্টার

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভালুকাকুড়া এলাকায় ৭ম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আক্তারকে হত্যার প্রতিবাদ এবং এর সাথে জড়িত সাইদুল ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান। রোজ রবিবার দুপুরে কালাপাগলা বাজারে কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

নিহত শিক্ষার্থী মাইমুনার পিতা মফিজুল ইসলাম, কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হিলালী ফেরদৌস, সহকারী শিক্ষক
এসএম ইউসুফ,আব্দুল হাকিম, আবু জাফর মোহাম্মদ রাসেল, নাহিদুল ইসলাম, মোজাম্মেল হক সবুজ সহ সকলেই মানববন্ধনে বক্তব্য রাখেন।

গত (২৩শে আগস্ট) শনিবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলার করছিল। পরে এক সময় ফুল আনতে বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়ে নিখোঁজ হয় মাইমুনা। নিখোঁজের তিন দিন পর মঙ্গলবার বিকেলে তার চাচা পাশের একটি ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে খুজতে গেলে কচুরিপানার ভেতর মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান। এ ঘটনায় মাইমুনার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ঢাকার খিলগাঁওয়ের তিলপাড়া এলাকা থেকে গত ২৭শে আগস্ট বৃহস্পতিবার মায়মুনা হত্যায় জড়িত আপন ফুপা সাইদুলকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবারে জিজ্ঞাসাবাদে হত্যার মূল হোতা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

স্বীকারোক্তিমূলক জবানবন্দির কারণে তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সকল সহপাঠী, শিক্ষক এবং গ্রামবাসি সকলেই আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ফাঁসির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *