নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ
রাজবাড়ী ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চুর পৃষ্ঠপোষকতায় রাজেন্দ্র বনানী প্রগতি সংগঠন এর মাঠে আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় এই সময় উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজনে ৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। স্থানীয় ওলামায়ে কেরাম দোয়া মাহফিল পরিচালনা করেন।