মোঃ সাকিব হোসাইনঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ পেয়েছেন মৃধা মোহাম্মদ শাকিবুল হাসান। তিনি ২০১৭–১৮ সেশনের সাবেক আবাসিক শিক্ষার্থী হিসেবে পরিচিত, এবং তার নাম বেশ পরিচিত নাট্যকলা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও মৃধা মোহাম্মদ শাকিবুল হাসান নিজেকে একজন সক্রিয় সংস্কৃতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি “জুলাই বিপ্লব” আন্দোলনের একজন সহযোদ্ধা ছিলেন।
শাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া থানার মহিষমারী গ্রামের বাসিন্দা। তার নতুন দায়িত্বে নিয়োগের খবরে তার নিজ এলাকা, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে ব্যাপক আনন্দ ও গৌরব প্রকাশ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে তার অভিজ্ঞতা এবং দক্ষতার ওপর ভরসা রেখেই সংশ্লিষ্টরা আশাবাদী যে, তিনি শিক্ষাদান এবং গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন।
নতুন পদে দায়িত্ব গ্রহণের পর মৃধা মোহাম্মদ শাকিবুল হাসান শিক্ষার্থীদের জন্য একজন অনুপ্রেরণাদায়ী শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী এবং তার শৃঙ্খলা ও সাংস্কৃতিক দায়বদ্ধতা শিক্ষাক্ষেত্রের জন্য একটি নতুন দিশা দেখাবে, এমন প্রত্যাশা সবার।