মৌচাক ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী “আব্দুর রাজ্জাক”

Spread the love

শাহিনুর ইসলাম শাহীনঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌচাক ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌচাক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন—আল্লাহ যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন এবং আমাদের সমাজে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধি করেন।

তিনি আরও বলেন, মৌচাক ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই তিনি সবসময় এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চান। বিশেষ করে গরিব, অসহায় ও দুঃখী মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করাই তার মূল লক্ষ্য। মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমি সবসময় গরিব ও দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। শেষে তিনি মৌচাক ইউনিয়নের সকল জনগণকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন সকলকে “ঈদ মোবারক”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *