মাহফুজ আহাম্মেদ মুন্না: স্টাফ রিপোর্টার।
গাজীপুরের মৌচাকে তেলিরচালা গ্রামের খালেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া আতিকুল ইসলাম আলম কে ১০৮০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর-২০২৬)ইং মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।