হাবিবুর রহমান (রিপোর্টার)
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিম দেওহাটা গ্রাম থেকে হাফিজা আক্তার (৭) নামের এক শিশু নিখোঁ’জ হয়েছে।
জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে সে বাড়ি থেকে খেলতে বের হওয়ার পর আর ফিরে আসেনি। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ শিশুটির বিবরণঃ নাম: হাফিজা আক্তার, বয়স: ৭ বছর, বাবার নাম: সোহেল মিয়া, ঠিকানা: কদিম দেওহাটা, মির্জাপুর উপজেলা, পরনে ছিল: কালো রঙের জামা ও পায়জামা।
এ বিষয়ে পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কেউ যদি শিশুটিকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ নম্বর: ০১৬১৮০৮৪৬০৮