মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Spread the love

নিজস্ব প্রতিবেদক
​
গাজীপুরের শ্রীপুর পৌর ভাংনাহাটি এলাকায় রাতুল এ্যাপারেলসের একটি জুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা ও তার পরিবার। তাঁদের অভিযোগ, এটি নিছক ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়রানি।
​
​গত ২৮ অক্টোবর শ্রীপুর পৌর এলাকার রাতুল এ্যাপারেলস গার্মেন্টসের ভাড়াকৃত জুট গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে কামাল উদ্দিন সরকার বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

​মামলায় পৌর বিএনপি নেতা বাদল মিয়া, তাঁর চাচাতো ভাই ফরহাদ ও শ্রীপুর কলেজ শাখার ছাত্রদলের সহ-সভাপতি নাঈম শেখ সহ আরও অজ্ঞাতনামা পাঁচ-ছয় জনকে আসামী করা হয়।

​বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী বিএনপি নেতা বাদল মিয়ার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে, ব্যবসায়িক, রাজনৈতিক দ্বন্দ্বে ও পূর্ব শত্রুতার জেরে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

​সংবাদ সম্মেলনে বাদল মিয়া জানান, তিনি বিগত সরকার আমলে রাজনৈতিক মামলায় একাধিকবার জেল খেটেছেন।

তিনি আক্ষেপ করে বলেন,
দলের দুর্দিনে কর্মী হয়ে কাজ করা ব্যক্তিকে যখন, বর্তমানে মামলা দিয়ে হয়রানি করা হয়, এর চাইতে কষ্টের আর কিছু থাকে না।
​
​ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করছে, সেই দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *