মো. জাহাঙ্গীর আলম রাজুঃ
২৬শে মার্চ—বাংলাদেশের স্বাধীনতার অমর ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিনে মহান মুক্তিযুদ্ধের সূচনা করে বাঙালি জাতি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল-সবুজ পতাকা।। জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকা, মাতৃজগত টিভি (Mtv) এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ড নয়—স্বাধীনতা মানে অধিকার, সত্যের পক্ষে দৃঢ় অবস্থান, এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ। একজন সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা আমাদের দায়িত্ব, যা স্বাধীনতার প্রকৃত চেতনাকে ধারণ করে।
এই মহান দিনে আমাদের অঙ্গীকার হোক—দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এবং একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সবাইকে মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।