শাহিনুর ইসলাম শাহীন, কোনাবাড়ী (গাজীপুর)
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ০৮নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর পদপ্রার্থী মিয়া মো. ফরহাদ হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের গর্ব ও অহংকার। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাদের আত্মত্যাগ কখনো ভুলবার নয়। তিনি আরও বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষায় শহীদদের আদর্শ ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। আগামী দিনে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, মিয়া মো. ফরহাদ হোসেন বর্তমানে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ০৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ০৮ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী।
মহান বিজয় দিবসে তিনি দেশবাসীর সর্বাঙ্গীন শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।