শাহিনুর ইসলাম শাহীনঃ
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য যথাযথভাবে উদযাপন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। ব্যানারে উল্লেখিত তথ্য অনুযায়ী, কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের সদস্য সচিব এস. এম আজিজুল ইসলাম।
আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো, স্বাধীনতার সুফল রক্ষা এবং দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে এবং শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হবে। এছাড়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দের প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধভিত্তিক ব্যানার-ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে বিজয়ের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলা হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।
কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের সদস্য সচিব এস. এম আজিজুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় দিন। এই দিনে আমরা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দেশ ও গণতন্ত্র রক্ষার শপথ নিই।