কামাল খান, সিলেটঃ
শ্রম ও কর্মসংস্থান এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম ফুলেল শুভেচ্ছা জানান বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি-২০২৬)।
ফুলেল শুভেচ্ছা প্রদান কালে নবনির্বাচিত মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধসহ তাদের সকল সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বল জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো নিজ এলাকা সিলেট এসে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন। দায়িত্ব গ্রহণের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, কারো প্রতি বৈরি মনোভাব নয়, সবাইকে সঙ্গে নিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো। প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আরিফুল হক চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকার জনগন আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সেই রায়ের প্রতি সম্মান রেখে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রীসভায় ঠাঁই দিয়েছেন। এটি সিলেটের জনগনের জন্য উপহার। আমাদের প্রতি মানুষের যে আশা, মানুষকে যে ওয়াদা আমরা দিয়েছি তা যেনো আমরা পুরণ করতে পারি। এখন থেকেই নিজ এলাকার উন্নয়নে কাজ শুরু করতে হবে জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, আমার হাতে অনেক কাজ। কিন্তু সময় বেশি নেই। মাত্র পাঁচ বছর সময় দেখতে দেখতেই চলে যাবে। তাই এখন থেকেই আমাকে কাজ শুরু করতে হবে। আজ প্রথম রোজায় সিলেট এসেছি। আজ হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করে আজ পুরোটা দিন আমি আমার মায়ের সাথে কাটাবো। কাল আমার নির্বাচনী এলাকায় যাবো। সিলেট আসার পর বিমানন্দরে প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান।
প্রসঙ্গত. গত ১২ ফেব্রুয়ারির সির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র।