বেগম জিয়া ও শহীদ জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আন্তর্জাতিক প্রেসক্লাব ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি জনাব আওরঙ্গজেব কামাল। ‎সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনকে পরোয়া না করে দেশ ও জনগণের জন্য কাজ করে গেছেন। তার দেখানো পথে গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এবং দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের অসহায় মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দেশের এসব মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ‎প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃ জগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব খান সেলিম রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে সবসময় কাজ করে গেছেন। এ কারণেই আজ মানুষ শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছে। আমরা দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ‎অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মনোয়ার হোসেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের জনগণের পাশে থেকে কাজ করেছেন। তার দেখানো পথেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তারাও এই আদর্শ অনুসরণ করবেন বলে আমরা প্রত্যাশা করি।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশন জার্নালিস্ট অর্গানাইজেশন বাংলাদেশের মহাসচিব এস এম হানিফ আলী। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। ‎এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ মান্নান। তিনি বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ‎দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ও দৈনিক খবর সময় পত্রিকার প্রকাশক মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, বর্তমান সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ‎বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‎বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সোহেল রানা, ‎সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুছ আলী, ‎নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদীর রানা, ‎প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম রাজা, ‎বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যুগ্ম মহাসচিব ও দৈনিক নিউজের সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, ‎ঢাকা প্রেসক্লাব ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুজ্জামান খোকন, ‎বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। ‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহমুদা আক্তার, শারমিন আক্তার, কোহিনুর বেগম, মোঃ নুরু মিয়া, চান মিয়া, দেলোয়ার, বাচ্চু, বোরহান, সহিদুল, মাসুদ, কুলসুম, লিলি রানী পোদ্দার, সুমন, হাছান, মামুন, হিরু, আদনান, খোকন, নুরু, ফাতেমা, আতাউর, রনি, গোলাপ মিয়া, ফারুক, দুলাল, খালেক, সুলতান, সুমন, হেলাল, রব মিয়া, সোহাগী, আয়নাল, রমজান, হাসেন আলী, রেহানা, সপনা বেগম, জীবন মিয়া, অজুফা বেগম, সোহেল আহমেদ, মুক্তা আক্তার, কবির, বৃষ্টি আক্তার, সামীম আহমেদ, আকাশসহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে ভূমিকা এবং বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্বের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, এই দুই নেতার রাজনৈতিক আদর্শ ও সংগ্রাম দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

‎অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *