বিশ্ব ভোক্তা অধিকার দিবসে গাজীপুর কালিয়াকৈর উপজেলা র‍্যালি ও প্রতিবাদ সভা

Spread the love

হাবিবুর রহমান (রিপোর্টার)

বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুর কালিয়াকৈর উপজেলার র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে শহরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর মডেল মসজিদের সামনে এসে সমবেত হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বাড়িয়ে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গাজীপুর জেলা শাখার সভাপতি আবুল বাসার বাদশাহ। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হাবিবুর রহমান ও কালিয়াকৈর উপজেলার ভোক্তা অধিকারের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *