বিনিময় বাসে সরকারি সাদত কলেজের শিক্ষার্থীর সঙ্গে অ’শালীন আচরণ, করটিয়ায় বাস আটক

Spread the love

হাবিবুর রহনান (রিপোর্টার)

টাঙ্গাইলের মধুপুর থেকে করটিয়া আসার পথে বিনিময় পরিবহনের একটি বাসে সরকারি সাদত কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, বাসটির ড্রাইভার ও স্টাফ ওই শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তার টিকিট কেড়ে নেন। এ ঘটনায় শিক্ষার্থীটি সরকারি সাদত কলেজের একটি অনলাইন গ্রুপে অভিযোগ জানান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়। পরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় অভিযুক্ত বাসটি আ*টক করা হয়।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *