‎বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও মাতৃ জগৎ পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Spread the love

‎মোঃ জাহাঙ্গীর আলম রাজুঃ

‎বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও মাতৃ জগত পত্রিকার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ রমজান, ২৮ ফেব্রুয়ারি (শনিবার) রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। ‎উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, আন্তর্জাতিক প্রেসক্লাবের সেক্রেটারি দেলোয়ার হোসেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম ও সেক্রেটারি শিহাব উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা জাকির মোল্লা। এছাড়াও মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী ফরাজী মোক্তার, যুগ্ম আহ্বায়ক জুয়েল শিকদার ও বাবুলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ইলেকট্রনিক ও ফিল্ম মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

‎ইফতার পূর্বে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও মাতৃ জগৎ পত্রিকার সার্বিক উন্নতি, সাংবাদিক সমাজের কল্যাণ এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অংশগ্রহণকারীরা ইফতার গ্রহণ করেন। ইফতার পরবর্তী সময়ে সাংবাদিক ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়, যা পুরো পরিবেশকে আরও আনন্দঘন করে তোলে।

‎আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মাধ্যমে সংগঠন দুটির কার্যক্রম আরও গতিশীল ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *