নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন ও স্বতন্ত্র বার্তা পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ই মার্চ) ২৪ রোজা উওরা ১ নম্বর সেক্টরে এ আয়োজন হয়।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি, স্বতন্ত্র বার্তার প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিঃ শরিফুল ইসলাম শামীম, সঞ্চালনায় ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর, সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক, স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ আনিসুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইফুর রহমান বাসার,
ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সোহাইল মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ আমেনা বেগম, গাজীপুর জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি হাজী কামাল চৌধুরীসহ অনেকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাব এর সভাপতি গাজীপুর ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী, দৈনিক বাস্তবায়ন পত্রিকার সম্পাদক মোঃ আলী আকবর, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান সাহা, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা কমিটির সভাপতি মেজবাহ উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খন্দকার সহ স্বতন্ত্র বার্তার বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিগন। পাঠকদের অংশগ্রহণ মূলক অনুষ্ঠান স্বতন্ত্র বার্তা নিয়ে পাঠকদের ভাবনা প্রথম স্থান অর্জন করেন কবি জনি সিদ্দিক তাকে সম্মাননা স্মারক ওস্বতন্ত্র বার্তা পত্রিকার ৫ জন প্রতিনিধিকে আইডি কার্ড পরিয়ে দেন সংগঠনের সভাপতি ইঞ্জি: শরিফুল ইসলাম শামীম।
তিনি বক্তব্যে বলেন আমরা আজকে আলোচনা করে কেন্দ্রীয় কমিটি ভেঙে ৫ বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করবো। আগামী ৫ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে এবং এই পূর্নাঙ্গ কমিটি নিয়ে ঈদ পূণমিলন অনুষ্ঠান করবো। সবাইকে নিয়ে মাবন সেবায় সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।