বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির নৌকা ভ্রমণ: কোনাবাড়ী পপুলার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালককে আমন্ত্রণপত্র প্রদান

Spread the love

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আগামী ২৯ আগস্ট, শনিবার নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে নৌকা ভ্রমণে অংশগ্রহণের জন্য গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত কোনাবাড়ী পপুলার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র প্রদান করা হয়েছে।

সম্প্রতি কোনাবাড়ী পপুলার হসপিটালের কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু, অর্থ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহীন এবং নির্বাহী সদস্য মোঃ মমিনুল ইসলাম। আমন্ত্রণপত্র গ্রহণ করে কোনাবাড়ী পপুলার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ নজরুল ইসলাম বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির এমন উদ্যোগকে স্বাগত জানান। তিনি সংগঠনের সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে ভবিষ্যতেও পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সংগঠনের সর্বোচ্চ সফলতা কামনা করেন।

আমন্ত্রণপত্র প্রদানকালে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই এ নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নৌকা ভ্রমণকে ঘিরে ইতোমধ্যে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

আয়োজকরা জানান, একটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি উপভোগ করার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। সাংবাদিকদের ঐক্য ও পেশাগত সম্প্রীতি বৃদ্ধিতে এমন আয়োজন ভবিষ্যতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *