ফিটনেসপ্রেমীদের নতুন গন্তব্য প্রো এক্স সিগনেচার

Spread the love

মো আবদুল করিম সোহাগ, ঢাকা।

রাজধানীর খিলগাঁও কেএফসি মোড় সংলগ্ন টপ টেন বিল্ডিংয়ের চতুর্থ তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রো এক্স সিগনেচার জিম। আধুনিক সুযোগ-সুবিধা ও স্বাস্থ্যকর জীবনযাপনের লক্ষ্য নিয়ে গড়ে ওঠা এই জিমের স্বত্বাধিকারী ডা. শাহরিয়ার আহমেদ সুজয় ও ফিটনেস মডেল সুমাইয়া আক্তার সুমি।

জিমের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ফিটনেস বিশেষজ্ঞ ও কনটেন্ট ক্রিয়েটর আবু সুফিয়ান তাজ, চিত্রনায়ক আমান রেজাসহ ফিটনেস অঙ্গন ও মিডিয়া সংশ্লিষ্ট আরও অনেকে।

আয়োজকরা জানান, শরীরচর্চার পাশাপাশি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই প্রো এক্স সিনেচার জিমের অন্যতম লক্ষ্য। নারী ও পুরুষ উভয়ের জন্য উপযোগী পরিবেশে আধুনিক ফিটনেস সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নতুন এই জিমের উদ্যোগকে স্বাগত জানান এবং স্বাস্থ্যকর জীবনযাপনে নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন। খিলগাঁও ও আশপাশের এলাকার ফিটনেসপ্রেমীদের জন্য প্রো এক্স সিগনেচার জিম নতুন একটি ব্যায়ামকেন্দ্র হিসেবে যাত্রা শুরু করল।