মো. আবদুল করিম সোহাগ, ঢাকাঃ
বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ, বর্তমানে বিভিন্ন প্রোগ্রাম ও শুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানান, রোজা আগেই রোজার কাজ শেষ এবং রোজার মধ্যে ঈদের কাজ শুরু করেছেন।
তমা রশিদ জানান, মে মাসে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা এশিয়া প্যাসিফিক ওয়াল্ডে তাহাকে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু তিনি যেতে পারব কিনা এখন সিদ্ধান্ত নিতে পারছে না, কারন মার্চ মাসে মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনালে যাচ্ছে তমা। আমার খুব ভালো লাগছে আমাকে আরো একটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় যাওয়ার জন্য কল করেছে এবং আমার শুভাকাঙ্খীরা খুব পছন্দ করছেন। মার্চ মাসে তিনি অংশ নিচ্ছেন ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতায়। তমা জানান, থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। আমি কাজকে প্রাধান্য দেই, আমি কাজে ব্যস্ত থাকতে পছন্দ করি। আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট করে। আমি বিশ্বাস করি আজকে আমার এই সাফল্য আমার পরিশ্রম ও আমার সততার জন্য।
সব মিলিয়ে তমা রশিদের এই যাত্রা শুধু একটি প্রতিযোগিতায় নয়; এটি আত্মবিশ্বাস, পরিশ্রম ও সহযাত্রায় পাওয়া সমর্থনের গল্প।