পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার এক

Spread the love

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।

গাজীপুর সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ৩০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও গ্রেফতার ০১জন।

২৩ আগস্ট রোজ রবিবার গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক তদন্ত মেহেদী হাসান এর নেতৃত্বে সদর থানার চৌকস অফিসারদের সমন্বয় গঠিত বিশেষ টিম সদর থানাধীন গজারিয়াপাড়া গাজী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

আসামীর নাম মোঃ তারেক মোল্লা(৪৮) পিতার নাম মৃত ইসমাইল হোসেন মোল্লা, মাতার নাম মৃত মরিয়ম বেগম, ঠিকানা স্থীয়: গ্রাম- গজারিয়াপাড়া গাজী মার্কেট, উপজেলা/থানা-সদর,গাজীপুর মহানগর,গাজীপুর।

উক্ত মাদক ব্যবসয়ীর বিরুদ্ধে মাদক আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *