পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

Spread the love

মোঃ শাহ্ আলম সরকার: স্টাফ রিপোর্টার।

গাজীপুর পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩জন ছিনতাইকারী গ্রেফতার। গত ২৭ সেপ্টেম্বর-২০২৬ তারিখ রাত ০০.২৫ ঘটিকায় সময় গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর সাকিনস্থ পূর্বপাড়া আবুল কালাম এর বাড়ির ভাড়াকৃত রুমের ভিতর গাছা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ০৩জন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

আসামীসদের নাম:
১/ মোঃ হাবিবুল্লাহ (২৭), পিতা-মোঃইসমাইল, মাতা-মোছা: মাহমুদা, স্থায়ী সাং-কুনিয়া তারগাছ (দুলাল মেম্বার এর বাড়ির পিছনে), ওয়ার্ড নং-৩৭, থানা-গাছা, গাজীপুর মহানগর, গাছা, এ/পি সাং-দক্ষিণ খাইলকুর, পূর্বপাড়া (কাউসার এর বাড়ির ভাড়াটিয়া), ওয়ার্ড নং-৩৮, থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর। ২/ মোঃ আলমগীর হোসেন (৪৩), পিতা-মৃত আবুল বাশার, মাতা-মোছা: শাহিদা বেগম, সাং-পশ্চিম দিঘলী, থানা-চন্দ্রগঞ্জ,
জেলা-লক্ষীপুর, এ/পি সাং-কুনিয়া পাছর, বড়বাড়ি চান্দুরা রোড (মিলন চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া), সুলতান মার্কেট বালুর মাঠের পিছনে, ওয়ার্ড নং-৩৭, থানা-গাছা,
গাজীপুর মহানগর, গাজীপুর। ৩/ মোঃ জয়নাল উদ্দিন (৩৩), পিতা-মোঃ আঃ মমিন মিয়া, মাতা-জরিনা খাতুন, সাং-কুনিয়া তারগাছ (ভাসমান), ওয়ার্ড নং-৩৭, থানা-গাছা,
গাজীপুর মহানগর গাজীপুর। আসামীদের কাছ থেকে পাওয়া গেছে ০১টি স্টীলের তৈরি চাপাতি, ০১টি স্টীলের তৈরি ছোরা।

উল্লেখ্য যে ০১নং আসামী মোঃ হাবিবুল্লাহর নামে পূর্বে বিভিন্ন আইনে ০৯টি মামলা রয়েছে এবং ০২নং আসামী মোঃ আলমগীর হোসেন এর নামে পূর্বে মানব পাচার ও মাদক আইনে ০২টি মামলা রয়েছে। এই সংক্রান্তে গাছা থানার মামলা নং-৪২, তাং ২৭/০৯/২০২৬খ্রিঃ, ধারা-19(f)TheArmsAct, 1878 রুজু করা হয়।