স্টাফ রিপোর্টার, মোঃ জাহাঙ্গীর আলম রাজু।
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার আয়োজিত নৌকা ভ্রমণে অংশগ্রহণের জন্য দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক ড. আব্দুল্লাহ আল মামুন-কে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির নেতৃবৃন্দ ড. আব্দুল্লাহ আল মামুনের হাতে নৌকা ভ্রমণের আমন্ত্রণপত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু, অর্থ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন, নির্বাহী সদস্য মোঃ মমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
আমন্ত্রণপত্র প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে। ড. আব্দুল্লাহ আল মামুনকে স্বাগত জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, মূল্যবান পরামর্শ এবং সহযোগিতা বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করবে। নৌকা ভ্রমণকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
আয়োজকরা জানান, সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিনটি উপভোগের পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির নেতৃবৃন্দ আশা করছেন, ড. আব্দুল্লাহ আল মামুনের মতো অভিজ্ঞ গণমাধ্যম ব্যক্তিত্বের অংশগ্রহণ এ আয়োজনকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তুলবে।