নালিতাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতৃত্বে ফাহিম চৌধুরী

Spread the love

উসমান ফারুক স্টাফ রিপোর্টার

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার শহীদ মিনার মুক্তমঞ্চে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ এর এমপি (নকলা- নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র, মানুষের অধিকার ও জনগণের কল্যাণে বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন।

জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপের কথা বলেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৪৮ বছরের পথচলা—সংগ্রাম, ঐক্য ও জনগণের প্রত্যাশার সঙ্গে বিএনপির রাজনৈতিক অঙ্গীকার বদ্ধ।

অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে পৌরশহর, উপজেলা বিএনপি ও সকল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ শহীদমিনার থেকে রেলি বের করে মধ্যে বাজার থেকে গড়কান্দা হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *