মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডলের উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি টঙ্গীর মিল গেট থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে
আনারকলি হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে মহানগর যুবদলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে অংশ নেন।
সমাবেশে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল আজও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করে যাচ্ছে। নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে [৩১দফা বাস্তবায়নে] নেতাকর্মীদের আহ্বান জানান।
র্যালিতে উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, আবুল কালাম, ৫০ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ মাহমুদ অপু, ৪৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোমেন ফকির, ৪৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ৪৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিব মোল্লা, ৪৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক, ৫৭ নং ওয়ার্ডের সভাপতি জাইদুল ইসলাম পলাশ, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা জুয়েল রহমান, এবং তরুণ নেতা শাফিন আহমেদ শ্যামল, মনির, বাদল, রশিদ, রাকিবুল, রুবেল, লাবলু, তারেক, শওকত, সাইদুল, রবিন, জাহাঙ্গীর, রাজন, প্রমুখ।