নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কোনাবাড়ী থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব খন্দকার জালাল উদ্দিন মাহমুদের সঙ্গে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় থানার অফিসার ইনচার্জের কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সঠিক তথ্য, দিকনির্দেশনা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসচেতনতা বাড়াতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা পুলিশ-গণমাধ্যম সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। শেষে ওসি মহোদয় ও প্রেসক্লাবের প্রতিনিধিরা একে অপরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।