আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ
নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুরে মাদক বিরোধী বিষেশ অভিযানে ১ কেজি গাজা সহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার।
আজ রবিবার (১৫ই মার্চ-২০২৬) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী একটা টীম অভিযান পরিচালনা কালে মহাদেবপুর থানা এলাকার অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চকগৌরিহাট-বাজারে একটা রুটির দোকানদার রুটি বিক্রির পাশাপাশি গাজা বিক্রয় করে। বর্তমানে সেই দোকানদার গাঁজা নিয়ে দোকানে প্রবেশ করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ডিবির অভিযানিক দল বেলা ১৬.০০ ঘটিকায় চকগৌরি বাজারে রুটির দোকানদার মোস্তাফিজুর রহমান বাবু (৪৬) পিতা মৃত সাত্তার গ্রাম কসবা থানা ও জেলা নওগাঁ এর দোকানের সামনে ছদ্মবেশে অবস্থান নেয়।
কিছুক্ষন পরে দোকানদার মোস্তাফিজুর রহমান বাবু প্লাস্টিকের বাজার করা ব্যাগ নিয়ে দোকানে প্রবেশ কালে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ অভিযানিক দল তাকে থামিয়ে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করে। তল্লাশী কালে তার হাতে ব্যাগের মধ্যে ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ সংক্রান্তে মোস্তাফিজুরের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।