আব্দুর রশীদ তারেক, নওগাঁ প্রতিনিধি:
গত ৩দিন আগে দিনেপদুপুরে নওগাঁর রানীনগর উপজেলার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ৩৪ লক্ষ টাকা ছিনতাই এর ঘটনার মূলহোতা ব্যাংকের দুই কর্মকর্তা ও এক কর্মচারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৩৪ লাখ টাকার মধ্যে ১ লক্ষ ৪২ হাজার টাকা উদ্ধার এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, ০৭টি মোবাইল জব্দ করা হয়েছে।
শুত্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের আয়োজনে এই প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আবাদপুকুর শাখার অফিস সহায়ক নওগাঁর রানীনগর উপজেলার অলংকার দির্ঘির গ্রামের আব্দুল মজিদের ছেলে মূল পরিকল্পনাকারী রাসেল বাবু (২২), ওই শাখার লোন কর্মকর্তা এবং একই এলাকার ইদ্রিস আলীর ছেলে সুজন (২৭), আরেক লোন কর্মকর্তা উপজেলার সিলমাদার গ্রামের আব্দূল ওয়াবের ছেলে আবু তালেব (২২), উপজেলার বিশিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে স্বপন (২৮), একই এলাকার ওয়াজেদ আলীর ছেলে হাসান আলী (২৫) এবং ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক রাব্বি আলী।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত ৬ অক্টোবর দুপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের দুই কর্মচারী ক্যাশিয়ার ভিকটিম নাজমুল এবং অফিস সহায়ক রাসেল বাবু বগুড়ার আদিমদিঘী রেল গেট হতে তার মালিক ফিরোজ হোসেন এর নিকট থেকে ৩৪ লক্ষ টাকা নিয়ে আবাদ পুকুর বাজারে অফিসের উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওনা দেয়। ১২টা ৫০ মিনিটে পথিমিধ্যে রানীনগর উপজেলার পারইল বাজার পার হয়ে বাংলালিংক টাওয়ার সামনে উক্ত দুই কর্মচারী পৌছালে পিছন থেকে একটা মোটর সাইকেল পথ রোধ করে এবং লোহার স্টিক দিয়ে মার ধর করে ৩৪ লক্ষ্য টাকা নিয়ে পালিয়ে যায়। ঐ দিন রাতেই জেলা গোয়েন্দা শাখা ও রানীনগর থানা অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের কাজে ব্যাবহৃত রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেলটি জব্দ করে এবং মোটরসাইকেলের মালিক রাব্বি আলীকে গ্রেফতার করা হয়। পরের দিন (৭ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা শাখা জয়পুরহাট জেলার আক্কেলপুর ও দিনাজপুর জেলায় অভিযান পরিচালনা করে এবং দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকায় ডাকাতির ঘটানার সাথে জড়িত স্বপন ও হাসানকে গ্রেফতার করে ও তাদের হেফাজত হতে ডাকাতির ১ লক্ষ ৪২ হাজার টাকা উদ্ধার করে।
(০৮ অক্টোবর) রানীনগর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামি ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ০২ কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরো বলেন, আসামিরা ইসলামী ব্যাংক এজেন্টের রাসেল, সুজন ও আবু তালেব বেশ কয়েক মাস যাবত অনলাইন জুয়া খেলে প্রায় ৭/৮ লাখ টাকা হেরে যায়। তখন তারা বিভিন্ন গ্রাহকদের টাকা ব্যাংকে জমা না দিয়ে অন লাইন জুয়া খেলায় ব্যবহার করে হেরে যায়। তখন তারা তিন জন, গ্রেফতারকৃত ছিনতাইকারী স্বপন, হাসান সহ কয়েকজন এজেন্টের মালিক মোঃ ফিরোজ হোসেনের টাকা ডাকাতির পরিকল্পনা করে। তারা দীর্ঘ একমাস যাবত এই পরিকল্পনা করতে থাকে এবং ৬ অক্টেবর দুপুরে ৩৪লাখ ছিনতাআ করে।