নওগাঁয় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Spread the love

আব্দুল রশিদ তারেক, নওগাঁঃ

নওগাঁয় জেলা পুলিশের এক বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সারওয়ার ওরফে শাওন (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ (০৩ জুলাই) সকালে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী নওজোয়ান মাঠের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামী মোঃ সারওয়ার ওরফে শাওন নওগাঁর সাপাহার উপজেলার করল ডাঙ্গা গ্রামের মোঃ ময়েজ উদ্দিনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নওগাঁ সদর মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার একটি চৌকস টিম নওজোয়ান মাঠের সামনে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন হিসেবে শাওনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এমন অভিযান আরও জোরদার করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *