আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ
নওগাঁয় বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ তাইজুল ইসলাম (ঘড়ি) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম আলমগীর, সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ তাইজুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর আলী মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শামীম খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এ.জে রনি মাহমুদ, বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব আশরাফুল আলম রাজু।