‎নওগাঁয় গ্যাস সংকট, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্বারকলিপি প্রদান

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ

‎আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ ১১ দলীয় ঐক্য, নওগাঁ জেলা শাখার উদ্যোগে নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

‎এই সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আসম সায়েম, আমার বাংলাদেশ পার্টির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কাজী আতিকুর রহমান, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহবায়ক দেওয়ান মাহবুব সোহাগ, এলডিপি নওগাঁ জেলা শাখা সাধারণ সম্পাদক শাহেনশাহ, নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাডঃ আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের নায়েবে আমির এ্যাডঃ আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারী আনোয়ার হোসেন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আব্দুল আজিজ, জাগপা সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
‎
‎স্মারকলিপিতে জনগণের দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভূতুড়ে বিল আদায় বন্ধ করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও চলমান সংকট নিরসনে আমরা ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায়ে সোচ্চার থাকব।
‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *