নওগাঁয় ঈদ উপলক্ষে জুলাইয়ে শহীদ ৯পরিবারে জামায়াতের নগদ অর্থ প্রদান

Spread the love

মোঃ আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থানে ৯পরিবারের প্রত্যেককে ১০০০০ (দশ হাজার) টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। আজ শনিবার সকাল ১০টায় নওগাঁ পৌরসভা জামায়াতের অফিসে উক্ত নগদ অর্থ বিতরন অনুষ্ঠান নওগাঁ জেলা জামায়াতের আমির খ.ম আব্দুর রাকিব সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত নওগাঁ পৌর মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আসম সায়েম, নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দীন, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের নওগাঁর ৯জন শহীদের পত্যেক পরিবারে ১০০০০ (দশ হাজার) টাকা করে নগদ অর্থ প্রদান করে জামায়াতের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *