দেশে পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে দুগ্ধ খামারীদের অবদান অনস্বীকার্য- এমপি জাহিদুল ইসলাম

Spread the love

আব্দুর রশীদ তারক, নওগাঁঃ

নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু বলেছেন, দেশে পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে দুগ্ধ খামারীদের অবদান অনস্বীকার্য। দুধ থেকে কিভাবে বিভিন্ন প্রকার প্রাডাক্ট তরী করা যায়, সেই বিষয় সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যাগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (১লা জুন) দুপুর ১২টায় নওগাঁ জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়াজনে নিজস্ব কার্যালয়ে বিশ্ব দুগ্ধদিবসে এক আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাফুজার রহমানের সভাপতিত্বে বিশষে অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল এবং জেলা ভেটেরিনারী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। খামারীদের বিভিন সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়ে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার খামারীদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর দুগ্ধ শিল্পের বিকাশ ও খামারীদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে জেলায় মিল্কভিটা চালু করা হবে।

এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও আমিষের ঘাটতি পূরণে দুগ্ধ খামারীদের বিশষে করে নারী খামারীদের অগ্রণী ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সকল দুগ্ধ খামারীরা অংশ গ্রহণ করন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *